Logo
শিরোনাম :
কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’ ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার ভৈরবে ১৯২৫ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দেড় ঘণ্টার চেষ্টায় চালক উদ্ধার কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীর ভৈরবে মন্ত্রীর ডাকবাংলো ভাঙচুর মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১৩ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশকাল : রবিবার, ২১ জুন, ২০২৬

১৩ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতা

১৩ টি হত্যা, দস্যুতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইমন (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। সে আড়াই ব্যাপারীর বাড়ির মাসুদ মিয়ার ছেলে। আজ দুপুর বেলা ইমনকে নাটালের মোড় থেকে গ্রেফতার করা হয়।

ভৈরব র‍্যাব ক্যাম্প লিখিত বক্তব্যে জানান, ২১ জুন রবিবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের সময় নাটালের মোড় এলাকায় অভিযান চালায় র‍্যাব ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় তথ্যের ভিত্তিতে ইমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৩ টি হত্যা, দস্যুতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত আসামি কিশোরগঞ্জ জেলার সদর, কুলিয়ারচর ও ভৈরব থানা এলাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলে সংঘবদ্ধ একটি অপরাধ চক্রের মূল হোতা। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় দস্যুতা, চাঁদাবাজি এবং মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ধৃত আসামি ভৈরব থানার মামলা নং-২২(২)২৫, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৮৫/৩৮০/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, গত ১৮ মার্চ ২০২৬ খ্রি. গভীর রাতে কুলিয়ারচর থানাধীন দাড়িয়াকান্দি টু কুলিয়ারচর বাজার সড়কের রেল ক্রসিংয়ে এই চক্রটি সুকৌশলে রেল গেট (ব্যারিয়ার) ফেলে একটি মাইক্রোবাসের গতি রোধ করে। পরবর্তীতে ধৃত আসামিসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এবং যাত্রীদের আঘাত করে নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার লুট করে নেয়। উক্ত ঘটনায় ভুক্তভোগী যাত্রী শরিফ খাঁন বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার শান্তিপুর গ্রামের শাহ আলম খানের ছেলে। সংঘটিত দস্যুতার ঘটনার পর থেকে সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host