Logo
শিরোনাম :
কুলিয়ারচরে চলাচলের গ্রামীণ রাস্তার মাঝে খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ, চরম দুর্ভোগে কয়েকটি পরিবার কুলিয়ারচরে শিক্ষক আবুল কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা; কলেজ থেকে টানা ৩ বছরেও পাস করেনি কেউ! কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট গৃহবধূর মৃত্যু, তদন্তে বেলাবো থানা পুলিশ ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী ভৈরবে ডাকাতের হামলায় শিক্ষকসহ আহত ৩।। মোবাইল ও টাকা লুট বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ভৈরবে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড এইচ এম আজিমুল হক।। মুচলেকায় মুক্তি পেলেন কাজি ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া ভৈরবে প্রথমবার ব্যাগ পদ্ধতিতে কলা চাষ।। সফলতা দেখে আগ্রহ বাড়ছে চাষীদের

১৩৯ স্কুলের মধ্যে সেরা – বাঞ্ছারামপুর থানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
Oplus_131072

শিক্ষার মান, শৃঙ্খলা আর পরিবেশ এই তিনে মিলে বাঞ্ছারামপুর উপজেলার ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সেরার তকমা পেয়েছে থানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরিপাটি ইউনিফর্ম পরে ক্লাসরুমে মনোযোগ দিয়ে লেখাপড়া করছে শিক্ষার্থীরা। শিক্ষক ক্লাস পর্যবেক্ষণ করছেন।

কেন সেরা এই বিদ্যালয়?
বিদ্যালয়টির শিক্ষার মান এতটাই ভালো যে বিভিন্ন জেলা থেকে বদলি হয়ে আসা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের সন্তানদের এখানে ভর্তি করান। অনেক নমনীয় ও আধুনিক শিক্ষা পদ্ধতির কারণে অভিভাবকদের প্রথম পছন্দ এখন এই স্কুল।

বিদ্যালয়ের গেটে লেখা: _”শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও।”_ এই স্লোগানই প্রমাণ করে স্কুলটির লক্ষ্য।

২০০১-২০০২ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০০৫-২০০৬ সালে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে বিদ্যালয়টি আজকের অবস্থানে এসেছে।

শিক্ষক-শিক্ষার্থীরা যা বললেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের লেখার দৃশ্য, পরিচ্ছন্ন পরিবেশ আর শিক্ষকদের তদারকি দেখলেই বোঝা যায় কেন এটি সেরা। শিক্ষার্থীদের হাতের লেখা, শৃঙ্খলা সবকিছুই চোখে পড়ার মতো।

স্থানীয়রা বলেন, _”থানা কলোনি স্কুলের সুনাম এখন উপজেলা ছাড়িয়ে জেলায়।”_

সরকারি প্রাথমিক বিদ্যালয়ও যে মানসম্মত শিক্ষা দিতে পারে তার উজ্জ্বল উদাহরণ এই থানা কলোনি স্কুল। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে বাঞ্ছারামপুরের এই বিদ্যাপীঠ।
বাঞ্ছপুর থানা কলোনির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন,
অনেক চাকরিজীবী সরকারি লোকের ছেলেমেয়েরা লেখাপড়া করেন আমাদের স্কুলে।
সবাইকে সুযোগ দিতে পারি না। অনেকে দূর-দূরান্ত থেকে এসে এই স্কুলের ভর্তি হতে আসে। আমাদের মানসম্মত শিক্ষার কারণে ছাত্র-ছাত্রী সংখ্যা অনেক। ছাত্রছাত্রী বেশি সংখ্যা থাকার কারণে মাঝে মাঝে বেক পাতে হয়। স্কুলে শতভাগ উপস্থিত থাকে। তারা সুন্দর পরিপাটি স্কুলের ড্রেস মেনটেন করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host