Logo
শিরোনাম :
ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫ ভৈরবে ইউনিব্লক রাস্তা নির্মাণসহ ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে,,ওসি মাহবুবুর রহমান. . . . . কুলিয়ারচরে বিএনপির দলীয় কার্যালয়ের নিচে ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগে আটক ১ কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’ ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

মাসুদ হত্যা মামলার  মূল অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতার করেছে র‍্যাব

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ভৈরব থানার আলোচিত  মাসুদ মিয়া (৪৫) কে  হত্যা ও লাশ গুম করার চেষ্টা মামলার  মূল ও পলাতক অভিযুক্ত মোঃ সাব্বির মিয়া (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার কৃত কে ভৈরব থানায় হস্তান্তর করেছে র্যাব।  বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,নিহত মাসুদ মিয়া (৪৫) কিশোরগঞ্জের বাজিতপুর থানার মাইজচর শ্যামপুরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। গ্রেফতারকৃত মূল অভিযুক্ত সাব্বির মিয়া ও তার সহযোগীদের সাথে নিহত মাসুদের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিষয় নিয়ে বিরোধ চলছিল।  বিরোধ আপোষ-মিমাংসার কথা বলে গত ১৯ জুলাই  বিকাল অনুমান ৫ টার দিকে  অভিযুক্তরা মাসুদ মিয়ার বাড়িতে যায় এবং তার স্ত্রী মোছাঃ হাছনারা (৩৯) এর সামনে থেকেই তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে মাসুদ মিয়া নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর তার স্ত্রী হাছনারা বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে থানা পুলিশ ও পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে  ভৈরবে মেঘনা নদীতে পলতাকান্দা হাজী আসমত আলী বেপারী বাড়ির সংলগ্ন পানিতে ভাসমান অবস্থায় মাসুদ  মিয়ার বস্তাবন্দী গলিত মরদেহ উদ্ধার করে ভৈরব  নৌ- থানা পুলিশ ।

নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গত ৮ জুলাই  নিহতের স্ত্রী মোছাঃ হাছনারা বেগম বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১১,  ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। মামলা রুজুর পর থেকেই প্রধান অভিযুক্ত সাব্বির মিয়া আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। অবশেষে র‌্যাব-১৪ এর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা  হয়। গ্রেপ্তারকৃত আসামিকে ভৈরব  থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host