Logo
শিরোনাম :
ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫ ভৈরবে ইউনিব্লক রাস্তা নির্মাণসহ ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে,,ওসি মাহবুবুর রহমান. . . . . কুলিয়ারচরে বিএনপির দলীয় কার্যালয়ের নিচে ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগে আটক ১ কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’ ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ভৈরব ছাতার গোডাউনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ১ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে একটি ছাতার গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১ জুলাই বুধবার বিকাল সাড়ে পাঁচটায় শহরের রানী বাজার শাহী মসজিদ এলাকার বাতাসাপট্টি গলিতে রিক্তা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব বাজার ফায়ার স্টেশন অফিসার মো. আল আমিন।
স্থানীয় বাসিন্দা শাকিল মিয়া জানান, আমি বাসায় ছিলাম। সাড়ে ৫টায় হঠাৎ ধোঁয়া দেখে বিল্ডিং থেকে নেমে এসে প্রথমে গোডাউন মালিককে খবর দেয়। পরে তার কাছ থেকে চাবি এনে গোডাউনের তালা খুলে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে তৎক্ষণাৎ পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে গোডাউন মালিক আব্দুল আওয়াল মোল্লা বলেন, আমি বাজারের ভিতর ছাতার দোকান পরিচালনা করি। বাতাসা পট্টিতে আমার ছাতার গোডাউনে হঠাৎ আগুনের কথা শুনে দৌড়ে এসেছি। আগুনে আমার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয় ভৈরব বাজার ফায়ার স্টেশন অফিসার মো. আল আমিন বলেন, বিকাল পৌনে ৬টায় খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভৈরব বাজারে আজ বুধবারের সাপ্তাহিক হাট বাজারের দিন। ভৈরবসহ আশপাশের জেলা উপজেলা থেকে কয়েক লক্ষাধিক মানুষ আসে। তাই ফুটপাত দখল থাকে। ঘটনাস্থলে আসতে বেগ পেতে হয়েছে। বুধবারে বাজারে আগুনলাগা আর অপর দিকে ফুটপাত দখল থাকায় ফায়ার সার্ভিস গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যা হয়। এতে করে ভবিষ্যতে অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভৈরবের নেতৃবৃন্দরা ও পৌর কর্তৃপক্ষ যদি সমন্বয় না করে ভবিষ্যতে ভৈরব বাজার অগ্নিকাণ্ডে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে।
তিনি আরো বলেন, ভৈরব বাজারে বেশির ভাগ আবাসিক এলাকায় বিভিন্ন ফ্যাক্টরি ও গোডাউন রয়েছে। এগুলোও কর্তৃপক্ষ সুদৃষ্টি না দিলে সাধারণ মানুষের জিবন হুমকির মুখে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host