Logo
শিরোনাম :
ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫ ভৈরবে ইউনিব্লক রাস্তা নির্মাণসহ ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে,,ওসি মাহবুবুর রহমান. . . . . কুলিয়ারচরে বিএনপির দলীয় কার্যালয়ের নিচে ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগে আটক ১ কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’ ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ভৈরব উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আরমানের বিরুদ্ধে ঘূষ গ্রহনের অভিযোগ

মিজানুর রহমান পাটোয়ারী, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশকাল : বুধবার, ২৪ জুন, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরমান হোসাইনের বিরুদ্ধে ঘূষ গ্রহনের অভিযোগ উঠেছে। উপজেলার আগানগর ও শিমুলকান্দি এ দুটি ইউনিয়নের নারী ইউপি সদস্যসহ ১১ জন ইউপি সদস্য মেম্বার) জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয় ওই প্রশাসনিক কর্মকর্তা মেম্বারদের মাসিক সন্মানী ভাতা থেকে ৫০০ টাকা করে ঘূষ নেন। ঘূষের টাকা না দিলে তাদের মেম্বার পদ থাকবেনা বলে ভয়ভীতি দেখিয়ে অসৌজ্যমূলক আচরণও করেন তাদের সাথে। এছাড়াও ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের বেতন ভাতা নিতে গেলে, উপর মহলে টাকা দেয়ার কথা বলে তাদের মাসিক বেতন ভাতা থেকে ২০০ টাকা থেকে ৫০০ টাকা ঘূষ নেন অভিযুক্ত এ কর্মকর্তা। শুধু তাই নয় বিভিন্ন ইউনিয়নের সেবা গ্রহিতা নারী মেম্বারগন কোনো কাজে তার কাছে গেলে (তার দায়িত্বে পড়েনা) এমন কাজও করে দেয়ার আশ^াসে ভুক্তভোগী নারীদের মোবাইল নাম্বার নিয়ে থাকেন। পরবর্তীতে ওই সকল নারীদের সাখে অশালীন কথাবার্তা বলে বিব্রতর করে থাকেন। অনৈতিক সম্পর্ক তৈরি করতে অনেক নারী মেম্বারকে প্রস্তাব করেন বলেও অভিযোগে বলা হয়।

গত ৮ জুন ৩ জন নারী মেম্বারসহ ১১ জন মেম্বার জেলা প্রশাসকের নিকট এবিষয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করলে আজ বুধবার ( ২৪ জুন) অভিযোগের তদন্ত হয়। অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসক এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
আজ বুধবার তদন্ত করতে আসা তদন্ত কমিটির সদস্য সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্র্যাট শেখ সোয়েব এ বিষয়ে জানান, ভৈরব উপজেলার মেম্বারদের লিখিত অভিযোগটি তদন্ত করেছি। তদন্তের বিষয়টি গোপনীয়, তাই আমি তদন্ত রিপোর্টটি জেলা প্রশাসকের নিকট জমা দিব।

অভিযোগকারী আগানগর ইউনিয়নের মেম্বার জাহাংগীর আলম এব্যাপারে বলেন, ওই কর্মকর্তা আরমানকে আমাদের মাসিক ভাতা থেকে ৫০০ টাকা করে ঘূষ দিতে হয়। এ কারনে আমরা অভিযোগ করেছি।

অভিযোগে আরো বলা হয় সেবা নিতে আসা নারীদের অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাবও করে থাকেন।অভিযুক্ত আরমান হোসাইন এবিষয়ে বলেন, ঘূষের টাকা দাবি ও নারী মেম্বারদের সাথে অনৈতিক সংলাপ বিষয়টির অভিযোগ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক। আমি এ ব্যাপারে কিছুই জানিনা।

উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদ এবিষয়ে বলেন, অভিযোগটি জেলা প্রশাসক মহোদয়ের নিকট করেছেন, যার তদন্ত আজ হয়েছে। এখন তদন্তকারী কর্মকর্তা বিষয়টি তদন্ত করছে। কাজেই এব্যাপারে আমি কিছু বলতে পারবনা।

বিষয়টি জানতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনকে তার মোবাইলে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host