Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরবে স্টেশন থেকে ট্রেনের ইঞ্জিন ছাড়াই বগি গেল আউটার সিগন্যালে

জয়নাল আবেদীন রিটন
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ভৈরব স্টেশন থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ছাড়াই কয়েকটি বগি চলে গেলো আউটার সিগন্যালে। বিষয়টি ট্রেনের পরিচালক (গার্ড) টের পেঃেয় তার দক্ষতায় অল্পের জন্য রক্ষা পেলো বড় ধরণের দুর্ঘটনা থেকে।
২৯ অক্টোবর সন্ধা ছয়টার পর ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের তিন নাম্বার লাইন থেকে ঢাকা গামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। ঘটনার এক ঘন্টা পর একটি ইঞ্জিন দিয়ে বগি গুলোকে টেনে প্লাটফরমে নিয়ে আসা হয়। পরে ৪ টি ট্রেন পার করে ২ ঘন্টা বিলম্বে রাত ৮ টার পর ভৈরব রেলওয়ে স্টেশন ত্যাগ করে ঢাকার উদ্দ্যেশ্যে। এই ঘটনায় বেশ কয়েকজন বিদেশ গামী যাত্রী সহ সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

সাধারণ যাত্রী ও স্টেশন মাস্টার জানায় সন্ধা ৬ টা ৮ মিনিটে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন টি ভৈরবে আসে। ৬ টা ১৫ মিনিটে ট্রেনে ইঞ্জিন টি ঘোড়ানোর জন্য বগি থেকে খুলে দুই নাম্বার লাইনে এনে দাড় করানো হয়।ইঞ্জিন খোলার কিছু ক্ষনের মধ্যে ই বগি গুলো ঢাকা লাইনের দিকে আপনা আপনি চলতে থাকে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। বগিগুলো স্টেশন এলাকা পাড় হয়ে আউটার এলাকায় চলে গেলে গার্ড তার রুমে থাকা হার্ডব্রেক চাপলে বগি গলো বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এই ঘটনায় ট্রেনটি দুই ঘটনা বিলম্বে ঢাকার পথে ছেড়ে যায়।

এই ব্যাপারে ট্রেনের কর্তব্যরত গার্ড উমর আলী বলেন, ইঞ্জিন খুলে নেত্তয়ার কিছুক্ষণ পরই বগিগুলো সয়ংক্রিয় ভাবে পিছনের দিকে যেতে থাকে এতে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বগিগলো প্লাটফরম পার হওয়ার পর আমার কক্ষে থাকা হার্ডব্রেক টানার সাথে সাথে বগি গুলো দাড়িয়ে যায় এতে কেউ হতাহত হয়নি।

ভৈরব রেলওয়ে স্টেশন মাষ্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনার পরপর একের পর এক ট্রেন থাকায় এক ঘন্টা পর বিচ্ছিন্ন বগিগুলো টেনে ফ্লাট ফরমে আনা হয়।পরে রাত আটটার পর দুই ঘন্টা বিলম্বে ট্রেনটি ঢাকার পথে ভৈরব স্টেশন ছেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host