Logo
শিরোনাম :
কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’ ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার ভৈরবে ১৯২৫ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দেড় ঘণ্টার চেষ্টায় চালক উদ্ধার কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীর ভৈরবে মন্ত্রীর ডাকবাংলো ভাঙচুর মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ভৈরবে র‍্যাবে’র অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আমেনা বেগম(৩৫)নামে নারী আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প সদস্যরা। গ্রেফতারকৃত আমেনা বেগম ভৈরব থানাধিন কালিকাপ্রসাদের নয়াহাটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।

ভৈরব র‍্যাব ক্যাম্প সুত্র লিখিত বক্তব্যে জানায়,
গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে আজ ০১ সেপ্টেম্বর দুপুর অনুমানিক ১টার সময় ভৈরব থানাধীন আকবরনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানার পলাতক নারী আসামি আমেনা বেগমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি মাদক মামলা ছিল। মাদক মামলা নং-16(04)23 ধারা- -২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি 19(খ) এর ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিল। গ্রেফতারকৃত আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host