Logo
শিরোনাম :
কুলিয়ারচরে চলাচলের গ্রামীণ রাস্তার মাঝে খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ, চরম দুর্ভোগে কয়েকটি পরিবার কুলিয়ারচরে শিক্ষক আবুল কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা; কলেজ থেকে টানা ৩ বছরেও পাস করেনি কেউ! কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট গৃহবধূর মৃত্যু, তদন্তে বেলাবো থানা পুলিশ ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী ভৈরবে ডাকাতের হামলায় শিক্ষকসহ আহত ৩।। মোবাইল ও টাকা লুট বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ভৈরবে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড এইচ এম আজিমুল হক।। মুচলেকায় মুক্তি পেলেন কাজি ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া ভৈরবে প্রথমবার ব্যাগ পদ্ধতিতে কলা চাষ।। সফলতা দেখে আগ্রহ বাড়ছে চাষীদের

ভৈরবে মা মেয়েসহ ৪ জন আটক

মিজানুর রহমান পাটোয়ারী
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গাঁজা পাচার করতে গিয়ে কিশোরগঞ্জের ভৈরবে মা মেয়েসহ ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। এদের হেফাজত থেকে উদ্ধার সহ জব্দ করা হয়েছে ১৫ কেজি মাদকদ্রব্য গাঁজা। সালমা আক্তার ও তানিয়া সম্পর্কে তারা মা ও মেয়ে। আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় তাদেরকে শহরের দুর্জয় মোড় এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন বসন্তপুর গ্রামের মৃত শুক্কর আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০) একই থানাধীন নাছির মিয়ার স্ত্রী সালমা আক্তার(৪৫) ওরফে হোসনে আরা,রেসকোর্স ০২ নং গলির মৃত সিরাজুল ইসলামের ছেলে সেলিম হোসেন চৌধুরি (২৭), বসন্তপুর গ্রামের নাছির মিয়ার মেয়ে তানিয়া আক্তার (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে ইন্সপেক্টর চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাসস্ট্যান্ড এলাকাস্থ দুর্জয় মোড়ের পূর্ব পাশে এস এ পরিবহন পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস এর সামনে রাস্তার উপর পারাপার লেগুনা(যার রেজি নম্বর ঢাকা মেট্রো-ছ- ১১-০৩৯২)গাড়ীর ভিতর থেকে উল্লিখিত ২ নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। তল্লাশি করে আটককৃতদের হেফাজতে রাখা আড়াই কেজি করে ৬টি পোটলায় মোট ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত ৪ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host