Logo
শিরোনাম :
ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫ ভৈরবে ইউনিব্লক রাস্তা নির্মাণসহ ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে,,ওসি মাহবুবুর রহমান. . . . . কুলিয়ারচরে বিএনপির দলীয় কার্যালয়ের নিচে ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগে আটক ১ কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ।। বাড়িঘর ভাংচুর।। আহত ১৩।। আটক ৩

ফজলুর রহমান, ভৈরব ( কিশোরগঞ্জ)
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা কে কেন্দ্র করে ঘন্টা ব্যাপী সংঘর্ষে ১৩ জন আহত হয়।আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে স্বজন রা। তাদের মধ্যে ৬ জন কে আশংকা জনক অবস্থায় বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।দুই জন কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা করা হয়। অন্যান্যরা চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যায়। এছাড়াও এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আজ ২০ জুন শনিবার বিকাল ৫টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেফার্ডকৃতরা হলো সেলিম মিয়া, দুলাল মিয়া, মগল মিয়া, আলাল মিয়া,সুমন মিয়া ও দুলাল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও জালাল মিয়া ও রশিদ মিয়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার। তিনি আরো বলেন, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০জন চিকিৎসা নিয়েছেন।

ভৈরবথ পুলিশ ও এলাকাবাসী জানায় ১৯ জানুয়ারী বিকালে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি এলাকার যুবকদের মধ্যে বিবাহিত অবিবাহিতরা দুইটি পক্ষের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা শেষে সন্ধ্যায় খেলায় হারজিত নিয়ে দুইজন কিশোরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারী হয়। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও মারামারির বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকায় দুইটি পক্ষ তৈরি হয়। একটি পক্ষ বাদুর শেখের বাড়ি যার নেতৃত্ব দেন নীল মিয়া ও সালাউদ্দিন মিয়া। অপর পক্ষ জুলার বাড়ির (বারিক চেয়ারম্যানের বাড়ি) যার নেতৃত্ব দেন মোয়াজ্জেম মিয়া ও বাছির মিয়া। ওই দিন রাতে বাদু শেখের বাড়ির নীল মিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে জুলার বাড়ির লোকজন আটকিয়ে মারধর করে। এসময় নীল মিয়াসহ দুইজন আহত হয়। রাতেই এ ঘটনায় ভৈরব থানায় লীল মিয়া অভিযোগ দিলে পুলিশ জুলার বাড়ির (বারিক চেয়ারম্যানের বাড়ি) মোয়াজ্জেম মিয়া (৫৫), সেলিম মিয়া (৪০) ও তার ছেলে (১৮) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ২০ জুন জুলার বাড়ির (বারিক চেয়ারম্যানের বাড়ি) এক যুবক বাদুর শেখের বাড়ির সামনে দিয়ে গেলে ওই যুবককে বাদুর শেখের বাড়ির লোকজন মারধর করায় এই ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষ ইট পাটকেল, লাঠিসোঁটা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ১৩ জন আহত হয়।
বাদুর শেখের বাড়ির নীল মিয়া বলেন, কিশোরদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়েছে । আমিতো জানি না। আমাকে কেন আটক করে মারধর করা হয়েছে। এ বিষয়ে আমি আইনি সহায়তা নিয়েছি।

এ বিষয়ে জুলার বাড়ির লিটন মিয়া বলেন, দুই কিশোরের ফুটবল খেলা নিয়ে মারামারি হয় তারই জের ধরে আজকে বিকালে হঠাৎ করে দুই বংশ সংঘর্ষে লিপ্ত হলে আমি ফিরাতে গিয়ে আহত হই।
এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, ১৯ জুন একটি তুচ্ছ ঘটনায় তুলাকান্দি গ্রামে ঝগড়া হলে নীল মিয়া নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দিলে রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ২০ জুন একই বিষয় নিয়ে মারামারি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host