Logo
শিরোনাম :
কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’ ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার ভৈরবে ১৯২৫ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দেড় ঘণ্টার চেষ্টায় চালক উদ্ধার কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীর ভৈরবে মন্ত্রীর ডাকবাংলো ভাঙচুর মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ভৈরবে নিসচার বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত, সেমিফাইনালে রেলওয়ে উচ্চ বিদ্যালয়, কালীপুর হাই স্কুল ও এমবিশন পাবলিক স্কুল

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার আয়োজনে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় ভৈরবের চন্ডিবের নূরুন্নাহার বিদ্যানিকেতনে আনন্দঘন পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘সড়ক দুর্ঘটনা রোধে চালকের চেয়ে পথচারীর সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ’—এ বিষয়ের ওপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়, কালীপুর হাই স্কুল, শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় ও গাজীপুর শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সেমিফাইনালে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়, কালীপুর হাই স্কুল ও ভৈরব এমবিশন পাবলিক স্কুল। প্রথম পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় কালীপুর হাই স্কুলের শিক্ষার্থী তানভীর আহমেদ আদিদ। দ্বিতীয় পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান।
দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লার সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুলিয়ারচর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান রফিকুল বাহার, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাসুদ রানা এবং মার্কেটিং বিভাগের প্রভাষক তমিজ মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাসব্যাপী কর্মসূচি উদযাপন কমিটির আহ্বায়ক ও নিসচা ভৈরব শাখার সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন এবং বিতর্ক কমিটির আহ্বায়ক ও নিসচার সহসাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আলাল উদ্দিন। বিতর্ক কমিটির সদস্যসচিব ও নিসচার সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি এবং কমিটির সদস্য ও নিসচার অর্থ সম্পাদক মো. জাকির হোসাইন বিএসসি দায়িত্ব পালন করেন। সময় নিয়ন্ত্রণে ছিলেন নিসচার কার্যনির্বাহী সদস্য মো. মাসুদুর রহমান রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচার কার্যনির্বাহী সদস্য তাছলিমা খাতুন লিছা।
পরবর্তী পর্বের সময়সূচি
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১২ অক্টোবর সোমবার বিকেল ৪টায় ভৈরব আইডিয়াল স্কুলে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ভৈরব আইডিয়াল স্কুল ও আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়।
আগামী ১৪ অক্টোবর বুধবার বিকেল ৪টায় চন্ডিবের ব্লু-বার্ড স্কুলে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল পর্ব। আর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে।
নিসচা কর্তৃপক্ষ জানায়, ১৭ অক্টোবর বিকেল ৪টায় পরিবহন চালকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি।
উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রতিবছর বিতর্ক, রচনা, কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে আসছে। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ এবং নিরাপদ সড়ক গড়ে তোলার মানসিকতা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host