Logo
শিরোনাম :
ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫ ভৈরবে ইউনিব্লক রাস্তা নির্মাণসহ ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে,,ওসি মাহবুবুর রহমান. . . . . কুলিয়ারচরে বিএনপির দলীয় কার্যালয়ের নিচে ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগে আটক ১ কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

ভৈরবে চুরির অপবাদে পুলিশ হেফাজতে ২ শিশু কিশোর ॥ ১ জনকে সরকারি আশ্রয় কেন্দ্রে প্রেরণ

মিজানুর রহমান পাটোয়ারী
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ভৈরব রেলওয়ে রেষ্ট হাউজের ছাদ থেকে চুরির অভিযোগে কিশোর সজিব মিয়া (১২) ও শিশু সালমান (১০) নামে দুই জনকে রেলওয়ে পুলিশের হেফাজতে নিয়েছে। সজিব পঞ্চগড় জেলার সদর থানা এলাকার বকশিপাড়া গ্রামের নাসিমুল হকের ছেলে। অপরজন সালমান মৃত তৌহিদ মিয়ার ছেলে। সে তার বাড়ির ঠিকানা বলতে পারেনা। বর্তমানে এ দুজনই ভৈরব ষ্টেশনে ভাসমান। ২৩ জুন মঙ্গলবার দুপুর বেলায় রেষ্ট হাউজের ছাদ থেকে এ দুজনকে হেফাজতে নেয় রেলওয়ে থানার পুলিশ।

রেষ্ট হাহাউজের বাবুর্চি উছমান গনি এ বিষয়ে বলেন, রেষ্ট হাউজের একটি রোমের এসি র কিছু যন্ত্রাংশ চুরি হয়। পরে দুই জন ভাসমান ভবঘুরে প্রকৃতির (টোকাই) শিশু কিশোরকে ছাদে ঘোরাফেরা করতে দেখতে পাই। তখন ছাদে এসির কিছু যন্ত্রাংশ পড়ে থাকতে দেখে আমাদের সন্দেহ হলে আইও ডব্লিউ স্যারের সহায়তায় রেলওয়ে পুলিশ হেফাজতে পাঠাই।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, রেষ্ট হাউজে চুরির ঘটনায় সজিব ও সালমান নামে ২ শিশু কিশোরকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে তাদের সাথে কথা বলে সজিবের পরিচয় সনাক্ত করা গেলেও সালমান তার পিতার নাম ছাড়া আর কিছুই বলতে পারেনা। সহকার্রি সহকারী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও মুহাম্মদ আল মামুন এর সহায়তায় পুলিশ হেফাজতে নেওয়া হলে উক্ত শিশুদের নাম, ঠিকানা, বয়স যাচাই করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রবেশন অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) ভৈরব মহোদয়ের এর রেজুলেশন ক্রমে শিশু ১। সজিব মিয়া (১২) কে তার পিতার জিম্মায় প্রদান করা হয়। অপর শিশু সালমান (১০)কে সরকারী আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র মিরপুর প্রেরণ করা হচ্ছে। সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানোর আগে শিশু সালমানকে গোসল,খাবার,বিভিন্ন ধরনের নতুন পোশাক ও আর্জেন্টিনার জার্সি উপহার দিয়ে পাঠানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host