Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরবে অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জিয়া উদ্দিন (৪৮) নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৩ জুন মঙ্গলবার ভোরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত সেনা কর্মকর্তা জিয়া উদ্দিন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ দক্ষিণ পাড়া এলাকার সায়েদ মেম্বারের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস।

ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস জানান, জিয়া উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে। এছাড়াও তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে জানা যায়।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা ও আন্দোলনে আহত মামুন মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। এ মামলায় জিয়া উদ্দিনের নাম না থাকলেও অজ্ঞাত আসামি হিসেবে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সেনাকর্মকর্তা (সিনিয়র ওয়ারেন্ট অফিসার) গ্রেপ্তার বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়েছে। একজন সেনাকর্মকর্তা গ্রেপ্তার হওয়ায় এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে এমন মামলা হয়েছে। তবে এই মামলায় জিয়া উদ্দিনের নাম নেই তবু তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্ন ভুক্তভোগী পরিবারের। অভিযোগের বিষয়টি তদন্তের দাবি জানান ভুক্তভোগীর পরিবার।

উল্লেখ্য, ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত মামুন মিয়া কিশোরগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। মামলায় সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ১১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host