বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বাঞ্ছারামপুর পৌর বিএনপির উদ্যোগে এতিমখানার বাচ্চাদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বাঞ্ছারামপুরের একটি এতিমখানায় এ আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া শেষে এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। একইসাথে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এমএসআর এমদাদুল হক সাঈদ।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন,সাইদুল হক পিন্টু,পৌর বাউল দলের সভাপতি সামিম, পৌর জাসাসের সদস্য সচিব সানাউল হক নিরু সহ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এমএসআর এমদাদুল হক সাঈদ বলেন, “আজকের এই দিনে আমরা এতিম বাচ্চাদের নিয়ে দোয়া করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন।আমরা আল্লাহর কাছে দোয়া করি।”