Logo
শিরোনাম :
ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫ ভৈরবে ইউনিব্লক রাস্তা নির্মাণসহ ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে,,ওসি মাহবুবুর রহমান. . . . . কুলিয়ারচরে বিএনপির দলীয় কার্যালয়ের নিচে ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগে আটক ১ কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসি জিপিএ-৫ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২০ আগস্ট সকালে বাঞ্ছারামপুরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সোহেল তানভীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সাহিত্য সম্পাদক সাইদূর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মুহাইমিনুন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জকসুর জিএস ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলীম আরিফ এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রফিকুজ্জামান রুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার সাবেক এমপি প্রার্থী মো. মহসিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার হায়দার রাফি, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর দেওয়ান মো. নকিবুল হুদা, শামিম নূর ইসলাম, আলাউদ্দিন সাদী, মুফতি কামালুদ্দিন ভূঁইয়া, কাজি মোহাম্মদ আলী লিটন মিয়া সহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে এগিয়ে আসার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।”

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host