ব্রাম্মণবাড়িয়ার উপজেলার বাঞ্ছারামপুর
রূপসদী বাজারে এক অসাধু ছাগল ব্যবসায়ীর কান্ড এখন ভাইরাল।
ছাগল বিক্রেতা তার ছাগলটিকে বিক্রির জন্য বাজারে নিবে। ছাগলটি একটু হালকা গঠনের হওয়ায় ছাগলটিকে একটু মোটাতাজা দেখানোর জন্য পথিমধ্যে অতিরিক্ত পানি খাওয়ানোর মাধ্যমে কৃত্রিমভাবে মোটা তাজা করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ছাগলটিকে বিক্রির আগে প্লাস্টিকের নল দিয়ে অতিরিক্ত পানি খাওয়ানোর মাধ্যমে কৃত্রিমভাবে মোটা দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড ক্রেতাদের সঙ্গে সরাসরি প্রতারণার শামিল। সাধারণ মানুষের স্বার্থে বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।