Logo
শিরোনাম :
ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫ ভৈরবে ইউনিব্লক রাস্তা নির্মাণসহ ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে,,ওসি মাহবুবুর রহমান. . . . . কুলিয়ারচরে বিএনপির দলীয় কার্যালয়ের নিচে ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগে আটক ১ কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’ ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো

বজ্রপাতে ট্রেনের ছাদে ভ্রমণরত এক যাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

বজ্রপাতে ট্রেনের ছাদে ভ্রমণরত এক যাত্রীর মৃত্যু
বজ্রপাতে ট্রেনের ছাদে ভ্রমণরত সজীব সরকার (৪০) নামে যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত সজীব নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদী গ্রামের মৃত সামছুল হক সরকারের ছেলে। গতকাল ২৪ মে রবিবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের (ছ) ছাদে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী ফাঁড়ি থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি দেয়। বিমানবন্দর স্টেশন থেকে অন্যান্য যাত্রীদের সাথে সজীব মিয়াও এই ট্রেনের (ছ) বগির ছাদে উঠে বসেন। বিমানবন্দর থেকে ট্রেনেটি ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশন অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর হঠাৎ বজ্রপাত ঘটলে ট্রেনের ছাদেই সজীব মিয়া মারা যান। পরবর্তীতে নরসিংদী স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি দিলে, ছাদে ভ্রমণরত যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঝড়বৃষ্টি থাকায় অন্যান্য বগির ছাদে কিছু লোক থাকলে (ছ) বগির ছাদে তেমন লোকজন ছিল না বলে ট্রেনের যাত্রীদের মাধ্যমে জানতে পারি। নিহতের স্বজনরা খবর পেয়ে নরসিংদী ফাঁড়ি থানায় এসে লাশ শনাক্ত করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহটি সজীব মিয়ার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host