Logo
শিরোনাম :
ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫ ভৈরবে ইউনিব্লক রাস্তা নির্মাণসহ ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে,,ওসি মাহবুবুর রহমান. . . . . কুলিয়ারচরে বিএনপির দলীয় কার্যালয়ের নিচে ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগে আটক ১ কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

পিক-আপের গোপন চেম্বার থেকে ৩৬ হাজার ইয়াবা সহ চালকের আসনের নিচ থেকে পিস্তল-গুলি ম্যাগাজিন উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপটিও।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এসব মাদক ও অস্ত্র উদ্ধার করে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত আসামী জাকারিয়া ইদ্রীস (৪৫) কক্সবাজারের টেকনাফ থানার রাঙ্গাখালী এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালানো হয়। পিকআপটির চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।
এ ছাড়া পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে ৩৩টি জ্যামিতি বক্সে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল। বক্সগুলোতে মোট ১৮০টি প্যাকেটে ৩৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে পিকআপটি জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দ করা হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host