Logo
শিরোনাম :
ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫ ভৈরবে ইউনিব্লক রাস্তা নির্মাণসহ ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে,,ওসি মাহবুবুর রহমান. . . . . কুলিয়ারচরে বিএনপির দলীয় কার্যালয়ের নিচে ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগে আটক ১ কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’ ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মাইশা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের কান্দুলিয়া মধ্যপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইশা তার মায়ের সঙ্গে মায়ের নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত মাইশা আক্তার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের মনোহরপুর এলাকার সুফিয়ান ভূঁইয়ার মেয়ে।

সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ শিশুটির মা মিতু আক্তার কেঁদে কেঁদে বলেন, “আমি মেয়েকে আম খাইয়ে দিলে সে বাইরে খেলতে যায়। কিছুক্ষণ পরই হঠাৎ চোখের আড়াল হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ডোবায় মেয়ের লাশ পাই। আমি আমার নানার বাড়িতে মেয়েকে নিয়ে বেড়াতে এসেছিলাম। এখন তার দাদার বাড়িতে গিয়ে কী জবাব দেব?”

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, প্রতিনিধির মাধ্যমে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host