Logo
শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভৈরবে ১০ ফুট লম্ভা গাঁজা গাছ সহ আটক হলেন গাঁজাচাষী হেলাল মিয়া ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ

ঠাকুরগাঁও থেকে ৭লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের জাল নোট সহ ৭ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬

ঠাকুরগাঁও থেকে ৭লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের জাল নোট সহ ৭ জন গ্রেফতার

ঠাকুরগাঁও শহরের দুটি আবাসিক হোটেলে দীর্ঘ সময় অভিযান চালিয়ে জাল নোট কারবারির সংঘবদ্ধ চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দুটি হোটেলে অভিযান চালায় পুলিশ। অভিযানে জাল নোট তৈরি ও বিপণনে জড়িত ৭ জনকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তাদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ১৯ জুন শুক্রবার পৌর শহরের চৌরাস্তা এলাকায় হোটেল প্রাইম ও হোটেল সালামে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলো, বরিশাল বাকেরগঞ্জ থানার আরিফ হোসেন (৪০), মাদারীপুর, শিবচর থানার এমরান হোসেন (৪৮), কিশোরগঞ্জ জেলার চন্দন মিয়া (৩২), ঢাকা মিরপুর এলাকার শেখ মোহাম্মদ নাসিম (২৮), ফরিদপুর জেলার সোহেল খান (২৮),ঢাকা কেরানীগঞ্জ থানার রুহুল আমিন(৫২), কুমিল্লা দেবীদ্বার থানার ইসমাইল হোসেন (৩২)।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পঞ্চগড় জেলার আটোয়ারি এলাকা থেকে একজনকে আটক করে পুলিশ। এরপর তার দেয়া তথ্য মতে ঠাকুরগাঁও জেলার পুলিশের সহায়তায় পৌর শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের থেকে ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের আরো জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host