Logo
শিরোনাম :
ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫ ভৈরবে ইউনিব্লক রাস্তা নির্মাণসহ ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে,,ওসি মাহবুবুর রহমান. . . . . কুলিয়ারচরে বিএনপির দলীয় কার্যালয়ের নিচে ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগে আটক ১ কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’ ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জামাল উদ্দীন, কক্সবাজার।।
প্রকাশকাল : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

কক্সবাজারের টেকনাফে সীমান্তে পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল হ্নীলা কাস্টমসঘাট সংলগ্ন শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির আওতাধীন হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল জনৈক লালুর মৎস্যঘের এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় আরও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host