Logo
শিরোনাম :
ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫ ভৈরবে ইউনিব্লক রাস্তা নির্মাণসহ ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে,,ওসি মাহবুবুর রহমান. . . . . কুলিয়ারচরে বিএনপির দলীয় কার্যালয়ের নিচে ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগে আটক ১ কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’ ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো

*টাইমস স্কয়ারে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি _বাঞ্ছারামপুরের নাম বিশ্ব দরবারে তুলে ধরলেন জননেতা_

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : শনিবার, ১১ জুলাই, ২০২৬
Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনের নির্বাচিত সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জোনায়েদ আব্দুর রহিম সাকি বর্তমানে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।

সফরকালে গত রাতে তিনি নিউইয়র্ক শহরের প্রাণকেন্দ্র ও বিশ্বের অন্যতম ব্যস্ততম স্থান টাইমস স্কয়ার পরিদর্শন করেন। এসময় তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে প্রতিমন্ত্রীকে ঐতিহ্যবাহী পাঞ্জাবি-পায়জামা পরিহিত অবস্থায় টাইমস স্কয়ারের আলোকসজ্জার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জানা গেছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়ের জন্য এই সফরে গেছেন।

*বাঞ্ছারামপুরে আনন্দ*
প্রতিমন্ত্রীর নিউইয়র্ক সফর ও টাইমস স্কয়ারে অবস্থানের খবর ছড়িয়ে পড়ার পর বাঞ্ছারামপুর উপজেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন।

বাঞ্ছারামপুর উপজেলা গণসংতি এক নেতা বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী সাকি ভাই শুধু বাঞ্ছারামপুর নয়, গোটা দেশের প্রতিনিধিত্ব করছেন। টাইমস স্কয়ারের মতো জায়গায় আমাদের নেতাকে দেখে আমরা গর্বিত।”

*উন্নয়নের রূপকার*
জননেতা জোনায়েদ আব্দুর রহিম সাকি বাঞ্ছারামপুরের উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি বাঞ্ছারামপুরের রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তার এই আন্তর্জাতিক সফর বাঞ্ছারামপুরসহ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host