Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

গভীর রাতে জঙ্গলে লুকিয়েও হলোনা শেষ রক্ষা

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে জঙ্গলে লুকিয়েও হলোনা শেষ রক্ষা। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল ৩৬ কেজি গাঁজা।

কুমিল্লার ব্রাম্মণপাড়ায় ৮ অক্টোবর রাত ১টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি বাঁশতলী পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি বাঁশতলী পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় জামাল নামের এক ব্যক্তির বাড়ির টিনশেড বসতঘরের উত্তর-পশ্চিম কোণসংলগ্ন বাগানের ভেতর থেকে মাদক কারবারিদের মজুদ করে রাখা ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, গ্রেপ্তার এড়াতে মাদক কারবারিরা গভীর রাতে গাঁজাগুলো বাগানের ভেতর লুকিয়ে রেখেছিল। তবে পুলিশের অভিযানে শেষ রক্ষা হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধার করা গাঁজার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host