Logo
শিরোনাম :
ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫ ভৈরবে ইউনিব্লক রাস্তা নির্মাণসহ ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে,,ওসি মাহবুবুর রহমান. . . . . কুলিয়ারচরে বিএনপির দলীয় কার্যালয়ের নিচে ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগে আটক ১ কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ব্যানার, পোস্টার ও বিলবোর্ড সাঁটিয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। এর মধ্যে কুলিয়ারচর পৌরসভাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় নিরলসভাবে ছুটে চলছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম।

প্রতিদিনই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, অলিগলিতে ও পথে-প্রান্তরে সাধারণ মানুষের সাথে সরাসরি কুশল বিনিময় করছেন তিনি। তৃণমূলের মানুষদের সঙ্গে খোলামেলা মতবিনিময় এবং তাদের সুখ-দুঃখ ও নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনছেন। তাঁর এই আন্তরিক উপস্থিতি ও সহমর্মিতার মধ্য দিয়ে সাধারণ পৌরসভার বাসিন্দাদের মাঝে গড়ে উঠছে এক গভীর ভালোবাসা ও গভীর আস্থার সম্পর্ক।

এলাকাবাসী জানান, পৌরবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিত করা এবং এলাকার কাঙ্ক্ষিত রাজনৈতিক ও অবকাঠামোগত পরিবর্তনের জন্য হাজী মো. শাহাদৎ হোসেন শাহ্ আলম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। কুলিয়ারচরের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

স্থানীয়দের সঙ্গে গণসংযোগকালে হাজী মো.শাহাদাৎ হোসেন শাহ্ আলম বলেন, “কুলিয়ারচর পৌরসভাকে একটি মডেল ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। এ জন্য প্রয়োজন প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সরাসরি অংশগ্রহণ। মানুষের পাশে থেকে, তাদের ভালোবাসা ও মতামত নিয়েই আমি এই পৌরসভাকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে চাই।”

জনসেবার এই ধারা অব্যাহত রেখে কুলিয়ারচরের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে তিনি পৌরসভার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host