Logo
শিরোনাম :
গুম খুন আগুন সন্ত্রাসী করে দেশকে অন্ধকারে নেওয়ার চেষ্টা করছে পরাজিত শক্তি।। প্রতিমন্ত্রী শরীফুল আলম. . . . কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের জুনাইদ আহমেদ নিহত বলরামপুরে তিতাস মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন ও আনন্দময় মিলনমেলা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভৈরবে ১০ ফুট লম্ভা গাঁজা গাছ সহ আটক হলেন গাঁজাচাষী হেলাল মিয়া ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক

কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

শরিফুন্নেছা শুভ্রা, কুলিয়ারচর।।
প্রকাশকাল : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযানের বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে কুলিয়ারচর পৌরসভার আয়োজনে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী এ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মীবৃন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় এই উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন।

কেন্দ্রীয় উদ্বোধনের পর কুলিয়ারচর উপজেলা পর্যায়ে কর্মসূচির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। সবাইকে নিজ নিজ বাড়ি, কর্মপ্রতিষ্ঠান ও আশপাশের আঙিনায় পানি জমতে না দেওয়া এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গরে তুলতে হবে।” তিনি ডেঙ্গু মুক্ত কুলিয়ারচর গড়তে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও হায়দার এ আলম, সহকারী প্রকৌশলী (বিএডিসি সেচ) শাওন মালাকার, কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, পৌর প্রশাসনিক কর্মকর্তা মিনহাজুল ইসলাম, পৌর হিসাবরক্ষক বিধান চন্দ্র দাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে পৌরসভার উদ্যোগে প্রশাসনিক চত্বরসহ বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভিসাইড স্প্রে করার মাধ্যমে সরাসরি পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পৌর কর্তৃপক্ষ জানান, আগামী তিন মাসজুড়ে মশক নিধন জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও নানা প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host