Logo
শিরোনাম :
কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’ ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার ভৈরবে ১৯২৫ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দেড় ঘণ্টার চেষ্টায় চালক উদ্ধার কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীর ভৈরবে মন্ত্রীর ডাকবাংলো ভাঙচুর মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

কুলিয়ারচরে গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় নতুন কেবিন উদ্বোধন

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
প্রকাশকাল : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের থানা রোডে মনোরম পরিবেশে অবস্থিত স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ১০টি কেবিনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোগীদের সেবার মান আরও উন্নত করা এবং আধুনিক ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালটির তৃতীয় তলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জিন্নাত সুলতানা সুরভী (গাইনী ও প্রসূতী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ সার্জন) এবং বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার দিলু (গাইনী ও প্রসূতী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ সার্জন) ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে নতুন ১০টি কেবিনের শুভ উদ্বোধন করেন। এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ হাসপাতালের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে কুলিয়ারচর ও আশপাশের এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল। বিশেষ করে গর্ভবতী মায়েদের নিরাপদ ডেলিভারি ও সিজারিয়ান সেবায় হাসপাতালটি রোগীদের আস্থা অর্জন করেছে। দক্ষ ও অভিজ্ঞ গাইনি চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে এখানে প্রসূতি ও মাতৃসেবা প্রদান করা হচ্ছে।

নবউদ্বোধিত তৃতীয় তলায় রয়েছে আধুনিক ও সাজানো কেবিন সুবিধা, যা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সার্বিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। মা ও নবজাতকের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। অভিজ্ঞ চিকিৎসকের নিয়মিত পরামর্শ, আন্তরিক সেবিকা ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে কুলিয়ারচরের মানুষের সুস্থতা রক্ষায় গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল একটি নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host