Logo
শিরোনাম :
ভৈরবে ১০ ফুট লম্ভা গাঁজা গাছ সহ আটক হলেন গাঁজাচাষী হেলাল মিয়া ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ শত পিস ইয়াবাসহ ছায়ফুল খান (২৪) নামে মাদক কারবারী যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। আজ সোমবার দুপুর আনুমানিক ১ টার সময় সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকার গোপীনাথপুর গ্রামের ফরিদ খানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান,গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১ টার দিকে শহরের সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তথ্যের ভিত্তিতে ১ যুবককে দাড়িয়ে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদ করিলে তার আচরণবিধি সন্দেহ হয়। পরে আমরা তাকে তল্লাশি করে তার পায়ের ওরুতে বিশেষ কায়দায় রক্ষিত ১২শত পিস ইয়াবা উদ্ধার সহ তাকে গ্রেফতার করে আমাদের হেফাজতে নিয়ে আসা হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃত ছায়ফুল খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host