Logo
শিরোনাম :
ভৈরবে ১০ ফুট লম্ভা গাঁজা গাছ সহ আটক হলেন গাঁজাচাষী হেলাল মিয়া ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে,,ওসি মাহবুবুর রহমান. . . . .

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে যারা পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধে আজ ১২ নভেম্বর বিকাল চারটার সময় শহরের বিভিন্ন স্থানে ভৈরব থানা পুলিশ বিশেষ মহড়া দেয়।
থানা চত্বর থেকে প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্যের একটি দল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় এই মহড়া পরিচালনা করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
মহড়া শেষে ওসি মাহবুবুর রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভৈরব থানা পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। ১১ নভেম্বর ভৈরব থানা পরিদর্শনে এসেছিলেন আমাদের জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী স্যার। এসময় তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। স্যারের নির্দেশে আজকে ভৈরবে মহড়া করা হচ্ছে। আমি ভৈরববাসীকে আশ্বস্ত করতে চাই, যারা ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। আমরা সব সময় ভৈরবের সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষের পক্ষে রয়েছি।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ভৈরবে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। বিশৃঙ্খলাকারীদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা—ভৈরবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির কোনো সুযোগ নেই এবং অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host