‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দেশের অন্যান্য স্থানের ন্যায় গত রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের শুভ সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম. আজিমুল হক।
উপজেলা সমবায় কর্মকর্তা রুবাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আবদুল হাইয়ের সার্বিক সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন ক্ষুদ্রঋণ সমবায় সমিতি ও মাল্টিপারপাস কো-অপারেটিভের কর্মকর্তারাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণকে সচেতন করতে এবং সমবায় আন্দোলনের গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। এবছর বিপ্লব ও সংহতি দিবস থাকায় সারাদেশে রবিবার (৮ নভেম্বর) দিবসটি পালিত হয়। বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। দেশের দরিদ্র মানুষকে ক্ষুদ্রঋণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক গতিশীলতা আনতে সমবায়ের বিকল্প নেই।