Logo
শিরোনাম :
ভৈরবে ১০ ফুট লম্ভা গাঁজা গাছ সহ আটক হলেন গাঁজাচাষী হেলাল মিয়া ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দেড় ঘণ্টার চেষ্টায় চালক উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটকে পড়া এক ট্রাকচালককে দেড় ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন ভৈরব বাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা আল আমিন ও তাঁর কর্মীরা।
৯ নভেম্বর রাত সাড়ে ৯টায় কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আল আমিন।
উদ্ধার হওয়া পণ্যবাহী ট্রাকচালক শফিকুল ইসলাম (৪৫) তিনি ভৈরব থানা এলাকার মহরম মিয়ার ছেলে।
ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কর্মীদের নিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।
তিনি আরও জানান, তেলবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-০৯৮৫) ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল এবং পণ্যবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ঢ-৪১-০৭৬৫) কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে আসছিল। পথিমধ্যে হঠাৎ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তেলবাহী ট্রাকের চালককে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও, গাড়ি দুটি দুমড়েমুচড়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাকচালক স্টিয়ারিং ও কেবিনের মাঝে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় চালক শফিকুল ইসলামকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কে চলাচলকারী গাড়িগুলোর চালকদের আরও সতর্কতা অবলম্বন করা জরুরি বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host