Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

টেকনাফ-উখিয়ায় বিজিবি ও কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫৫ হাজার ইয়াবা উদ্ধার

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও কোস্ট গার্ড। এসব অভিযানের মধ্যে উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি। আর টেকনাফে একটি বোট থেকে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উখিয়ার সীমান্তবর্তী কেরেঙ্গাঘোনা বড় রাস্তার মাথা এলাকায় অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় মো. সালাম (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবি জানায়, সালামের হাতে থাকা বালতিতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো চার কার্টন থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক সালাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯-এর বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
অন্যদিকে, একই দিন দুপুরে টেকনাফের বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটে থাকা ব্যক্তিরা সেটি নদীর তীরে রেখে পালিয়ে যায়।
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে জালের মধ্যে লুকানো অবস্থায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা ইয়াবা ও জব্দ বোটের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অন্যদিকে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host