স্বৈরাচারের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলা সদরে এই কর্মসূচি পালিত হয়। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, সদস্য সচিব জিসান সরকার, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি সহ উপজেলা স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনো দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। যুবদল রাজপথে থেকে তাদের সকল ষড়যন্ত্র রুখে দেবে।
বক্তারা দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।