Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু

মিজানুর রহমান পাটোয়ারী
প্রকাশকাল : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে পুকুরের পানিতে গোসলে নেমে পানিতে ডুবে (৬৫) বছর বয়সি হেলাল উদ্দিন ভূইয়া নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে ঘোড়াকান্দা এলাকার মৃত জিন্নাত আলী ভূইয়ার ছেলে। আজ ২০ সেপ্টেম্বর রবিবার সকাল আনুমানিক সাড়ে আটটার সময় পঞ্চবটি পুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে সূরত হাল রিপোর্ট তৈরী করে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।ডাক্তারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদশীরা জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে হেলাল উদ্দিন ভূইয়া নামের এক ব্যক্তি পঞ্চবটী রেলওয়ের পুকুরে গোসল করতে নামে। দুটি ডুব দেওয়ার পর আর উঠতে না দেখে এলাকাবাসীর সন্দেহ জাগে। পরে কয়েকজন পুকুরে নেমে কিছুক্ষণ খোঁজাখুজির পর বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। লোকমূখে জানতে নিহতের পরিবারের লোকজন এসে মরদেহ সনাক্ত করেন।

ভৈরব থানার উপপরিদর্শক সাখাওয়াত হুসেইন এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাসের সুরুৎহাল রিপোর্ট তৈরি করা হয়। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হবে। ডাক্তারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host