Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব

আলাল উদ্দিন, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশকাল : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঘুড়ি উৎসব। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাঁশগাড়ি এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কাশবন মাঠে বর্ণাঢ্য এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবকে ঘিরে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বিকেলে কাশবন মাঠে নানা রঙ ও আকৃতির ঘুড়ি নিয়ে জড়ো হন অর্ধশতাধিক প্রতিযোগী। আকাশে একের পর এক রঙিন ঘুড়ি উড়তে থাকলে সৃষ্টি হয় মনোমুগ্ধকর দৃশ্য। ঘুড়ি উৎসব উপভোগ করতে ভৈরবসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।
অনুষ্ঠানে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভৈরবের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ডক্টর মোঃ আজিজুল হক। ঘুড়ি উৎসব উদযাপন কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ডক্টর এ এফ এম নাজমুস সাদাত
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আব্দুর রশীদ,শহীদুল্লাহ কায়সার কলেজের প্রতিষ্ঠাতা মোঃ শহীদুল্লাহ কায়সার,ব্যাংকার ও বিএনপি নেতা মোঃ জাবেদ ওমর কবীর।
ঘুড়ি উৎসবের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, রফিকুল ইসলাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, ইংরেজি বিষয়ের প্রভাষক মোঃ জুনাইদ বোস্তামী এবং রায়পুরা সরকারি কলেজের প্রভাষক ও নিসচার সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্টজনেরা।
ঘুড়ি উৎসবে অংশ নেওয়া অর্ধশতাধিক প্রতিযোগীকে আয়োজকদের পক্ষ থেকে মেডেল পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় নির্বাচিত তিনজন ক্ষুদে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে গ্রামীণ ঐতিহ্য ও নির্মল বিনোদনের চর্চা বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে কাশবন মাঠে পরিণত হয় এক আনন্দমেলায়। শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবক ও বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও জমজমাট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host