Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

বাঞ্ছারামপুর সোনারামপুর ইউনিয়নে বাবার আদর্শে জনসেবার ধারা বজায় রাখতে চান চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাঞ্ছারামপুরে সোনারামপুর ইউনিয়নে আলোচনায় উঠে এসেছে এক সুপরিচিত মুখ মরহুম মাস্টার কেরামত আলী চেয়ারম্যানের সুযোগ্য সন্তান মোঃ রফিকুল ইসলাম।

সাবেক চেয়ারম্যানের সুযোগ্য পুত্র মোঃ রফিকুল ইসলাম তার পিতার সুনাম, নিজের শিক্ষা ও নম্র-ভদ্র আচরণের জন্য সর্বমহলে পরিচিত। ইউনিয়নের প্রতিটি গ্রামে তার গ্রহণযোগ্যতা বেশ তুঙ্গে।

মোঃ রফিকুল ইসলাম একজন সুশিক্ষিত ও সমাজসেবক হিসেবে পরিচিত। বর্তমানে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
সোনারামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক,সোনারামপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি,তিন ইউনিয়ন বিশিষ্ট সোনারামপুর বাজার কেন্দ্রিক পল্লী চিকিৎসক সমিতি (সোনারামপুর, দরিয়া দৌলত ও পাহাড়িয়াকান্দি ইউনিয়ন) সাধারণ সম্পাদক তিনি।
এছাড়া সোনারামপুর মাতৃছায়া যুব সংগঠনের সাধারণ সম্পাদক।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রফিকুল ইসলাম একজন নম্র, ভদ্র ও ঠান্ডা প্রকৃতির মানুষ। কারো সাথে কখনো খারাপ আচরণ করেননি তিনি। সবসময় অসহায়, গরিব-দুঃখিদের পাশে থাকেন। তার পিতা মরহুম মাস্টার কেরামত আলী চেয়ারম্যান ছিলেন অত্র এলাকার অত্যন্ত জনপ্রিয় ও জনদরদী একজন জনপ্রতিনিধি হিসেবে।
এলাকাবাসী বলেন, কেরামত আলী চেয়ারম্যান সাহেবের মতোই তার ছেলে রফিকুল ইসলাম। তাই আমরা আগামীতে চেয়ারম্যান হিসেবে এমন একজন ভালো ও জনদরদী সুশিক্ষিত লোকই চাই।

এবিষয়ে স্থানীয় আব্দুল জলিল বলেন, রফিকুল ইসলাম অত্যন্ত ভালো মনের মানুষ। আমরা চাই তিনি আগামী ইউপি নির্বাচনে অংশগ্রহণ করলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

মোঃ উজ্জল মিয়া বলেন, তাঁর পিতা একজন সৎ চেয়ারম্যান ছিল। বর্তমান রফিকুল ইসলাম ভালো মানুষ। তিনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে আমাদের ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, পুল কালভার্ট, আইন-শৃঙ্খলা সহ সার্বিক উন্নয়ন হবে। বাল্যবিবাহ রোধ, বৃক্ষরোপণ, নারীদের উন্নয়নেও তিনি কাজ করবেন। আমরা রফিকুল ইসলামকে আগামীতে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

মোসাম্মৎ হেনা বেকম বলেন,ওনার বাবা একজন ভালো চেয়ারম্যান। নারীদের উন্নয়ন নারীদের শিক্ষাবৃত্তি উপবৃত্তির সবকিছু চালু করেছিল আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রফিকুল ইসলাম অত্যন্ত ভালো মানুষ উনাকে চেয়ারম্যান হিসেবে আমরা দেখতে চাই আমাদের সোনারামপুর বাসীর কাছে যেন উনি সঠিকভাবে মেয়েদের লেখাপড়া। প্রসারিত করে। নারী উন্নয়নের পাশে থেকে কাজ করে এজন্য আমাদের ইউনিয়নবাসী শফিক ভাইকে চাই।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ রফিকুল ইসলাম জানান, “আমি ক্ষমতার জন্য নয়, বাবার মতো জনগণের সেবা করার জন্য নির্বাচন করতে চাই। আমার বাবা যেভাবে মানুষের পাশে থেকেছেন, আমিও সেভাবে সোনারামপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। শিক্ষা, চিকিৎসা ও যুব সমাজের উন্নয়নই আমার মূল লক্ষ্য।”
ইতিমধ্যেই তিন ইউনিয়ন জুড়ে তার পক্ষে ব্যাপক গণসংযোগ শুরু হয়েছে। বিশেষ করে যুবক ও তরুণ ভোটারদের মাঝে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host