Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

স্বাক্ষর জালিয়াতি ও ঘুষ দাবীর অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সন্মেলন

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরবে ৭ মাসের শিশু সন্তানকে হত্যার মামলায় স্বাক্ষর জালিয়াতি ও ঘুষ দাবীর অভিযোগ এনে সংবাদ সন্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে আলোচিত বাবার হাতে ৭ মাসের শিশু মোজাহিদ খুনের ঘটনায় মামলার চার্জশিটে অনিয়মের অভিযোগে এই সংবাদ সম্মেলন করেন নিহত শিশুর মা তাসলিমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন অভিযোগকারী তাসলিমার বাবা আক্তার হোসেন, ভাই হাকিম মিয়া ও চাচা সোহাগ মিয়া।

সংবাদ সম্মেলনে তাসলিমা বেগম বলেন, ‘আমার বাড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায়। আমার শ্বশুরবাড়ি একই গ্রামের পূর্বকান্দা এলাকায়। আমাদের সংসারজীবন প্রথম দিকে ভালোই ছিল এবং আমাদের একজন পুত্রসন্তান হয়। কিন্তু আমি গরিব ঘরের সন্তান হওয়ায় আমার ভাসুর মো. আল ইসলাম, আমার শাশুড়ি ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা আমাকে প্রায় সময়ই নানান অজুহাতে নির্মমভাবে অত্যাচার করত। নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে আমি আমার ৭ মাসের ছেলে মোজাহিদকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। এর কয়েক দিন পরই আমার স্বামী মেরাজ মিয়া ও শ্বশুরবাড়ির লোকজন এসে আমার ছেলেকে দাদার বাড়িতে বেড়ানোর কথা বলে নিয়ে যায়। এর দুই দিন পার হলেও আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেয়ায় আমার বড় ভাইকে সন্তান আনতে পাঠাই। সে গিয়ে লোকমুখে শুনতে পায়, তারা নাকি আমার সন্তানকে বিক্রি করে দিয়েছে। পরের দিন আমি বাচ্চা ফিরে পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ করি। পরদিন তদন্তের জন্য থানা থেকে পুলিশ এসে শ্বশুরবাড়ির কাউকে না পেয়ে প্রতিবেশীদের বাচ্চা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে যায়। এর পরের দিন সকাল আনুমানিক ৭টায় লোকমুখে শুনতে পাই, মানিকদী পূর্বকান্দা এলাকার গোলাপ মিয়ার ডোবায় একটি বাচ্চার লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিক আমরা সবাই দৌড়ে গিয়ে আমার ছেলে মোজাহিদের লাশ দেখতে পাই। তখন আমার বাবার বাড়ির লোকজন ভৈরব থানায় ফোন করেন। পুলিশ এসে ডোবা থেকে আমার ছেলের লাশ উদ্ধার করে এবং প্রাথমিক ধারণা অনুযায়ী বলে যে, ৪-৫ দিন আগে মেরে গোলাপ মিয়ার ডোবায় ফেলে দেওয়া হয়েছে।
তারপর আমি বাদী হয়ে আমার সন্তান হত্যা মামলা দায়ের করি। মামলা দায়ের করার কারণে আল ইসলামের নেতৃত্বে আমিসহ আমার পরিবারের সব সদস্যকে মেরে ফেলার উদ্দেশ্যে আমাদের বাবার বাড়িতে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় আগুন দেয়। আমরা কোনোমতে প্রাণে বেচে যাই। হত্যা ও অগ্নিকাণ্ডের ঘটনার পর পুলিশকে অবগত করলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশ আসামি না ধরার কারণে পরবর্তীতে আমরা র‍্যাবের সহযোগিতায় মামলার প্রধান আসামি আমার স্বামী মেরাজ মিয়াকে গ্রেপ্তার করাতে সক্ষম হই।

এর পরের সময় মামলার বাকি আসামিদের ধরার জন্য বললে মামলার তদন্তকারী অফিসার
এস আই মোস্তাফিজুর রহমান আমার কাছে এক লক্ষ টাকা দাবি করে। আমি টাকা দিতে না পারায় আসামি পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে কোনো আসামিকেই আর ধরেনি। এমনকি আমি আসামিদের দেখিয়ে দিলেও পুলিশ তাদের না ধরে তালবাহানা করে। এরপর আমাকে না জানিয়ে আমার স্বাক্ষরও জাল করে। আসামীর কাছ থেকে মোটা অংকের ঘুষের বিনিময়ে তদন্তকারী অফিসার তার মনগড়া মতো চার্জশিট কোর্টে প্রেরণ করে। এই অবস্থায় আমি সরকার ও দেশবাসীর কাছে আমার ছেলে হত্যা এবং বাড়ি পোড়ানোর সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত এস আই মোস্তাফিজুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুর্ন মিথ্যা। আমি ঘুষ নিয়ে পক্ষপাতিত্ব করে চার্জশিট দিয়েছি এমন কোন প্রমান দিতে পারলে আমার বিরুদ্ধে যে কোন ব্যবস্থা নেয় তা মেনে নেব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host