বাঞ্ছারামপুর শুধু নয়, সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন বাঞ্ছারামপুরের গর্ব, সংসদ সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। জনগণের ভালোবাসাই তার শক্তি।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পের রি-স্কোপিং বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের কৃতি সন্তান, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
সভায় তিনি স্পষ্টভাবে বলেন, “উন্নয়ন হতে হবে মানুষের জন্য। শুধু ঢাকা নয়, বাঞ্ছারামপুরের মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন উন্নয়নের সুফল পায়, সেটাই আমাদের সরকারের লক্ষ্য।”
সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, জোনায়েদ সাকি সবসময় বাঞ্ছারামপুরের মানুষের নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে ভাবেন। তিনি চান বাঞ্ছারামপুর হবে চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি মডেল উপজেলা।
বাঞ্ছারামপুরের সাধারণ মানুষের একটাই কথা, “জোনায়েদ সাকির মতো নেতা পেয়ে আমরা গর্বিত। তিনি বাঞ্ছারামপুরের মানুষের কথা চিন্তা করেন, সারা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে।”
উক্ত সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা, পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।