Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

কুলিয়ারচর পৌরসভাকে আধুনিক পৌরসভা গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা আব্দুল্লাহ কাজলের ব্যাপক গণসংযোগ

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
প্রকাশকাল : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল্লাহ কাজল।

পৌরসভার পরিচিত মুখ ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে খ্যাত এই রাজনৈতিক ব্যক্তিত্ব কুলিয়ারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং একাধিকবারের পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। তিনি স্থানীয় রাজনৈতিক অঙ্গনের অভিভাবক পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী মো. রফিকুল ইসলামের ছোট ভাই এবং বিশিষ্ট ব্যক্তি মো. আরিছ উদ্দিনের সুযোগ্য সন্তান।

প্রতিদিনের মতো গণসংযোগকালে মো. আব্দুল্লাহ কাজল পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের কাছে যাচ্ছেন, তাঁদের খোঁজখবর নিচ্ছেন এবং একবিংশ শতাব্দীর উপযোগী নাগরিক সুবিধা সংবলিত একটি জনবান্ধব পৌরসভা গড়ার অঙ্গীকার ব্যক্ত করছেন। গণসংযোগকালে তিনি তাঁর সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।

উন্নয়ন পরিকল্পনার মধ্যে টেকসই সড়ক নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার সার্বিক বিস্তার ও প্রতিটি ওয়ার্ডে উন্নত সড়কবাতির ব্যবস্থা করা এবং ডিজিটাল মাধ্যমে দ্রুত নাগরিক সেবা প্রদান।

পথসভায় মো. আব্দুল্লাহ কাজল বলেন, “জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি বৈষম্যহীন, পরিচ্ছন্ন, উন্নত ও মডেল কুলিয়ারচর পৌরসভা গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। অতীত অভিজ্ঞতার আলোকে পৌরবাসীকে সেবা দেওয়ার এই যাত্রায় আমি সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করছি।”

গণসংযোগকালে স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব, দলের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ তাঁর সঙ্গে অংশ নিয়ে পূর্ণ সংহতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host