পরিবারে সচ্ছলতা ফেরাতে গিয়ে অবশেষে নিথর দেহে কফিন বন্ধী হয়ে হিম শীতল গাড়িতে করে আজ বেলা ১২ টার দিকে ভৈরবের কালিকা প্রসাদ ইউনিয়নে আৎকাপাড়া গ্রামের নিজ বাড়িতে পৌঁছালেন জাকির। লাশ বহনকারী গাড়ি টি দেখে স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় ওখানে। স্বজনদের আহাজারি যেন কিছুতেই বাধ মানছিলো না।
কালিকাপ্রসাদ ইউনিয়নে আৎকাপাড়া গ্রামের মৃত রতন মিয়ার বড়ো ছেলে ছিল জাকির। কাফন পড়ানোর পর বিকাল ৩ টায় ঝগড়ার চর কবরস্থান মাঠে জানাজার পর তাকে ওই কবরস্থানেই দাফন করা হয়।
স্বজন ও এলাকাবাসী জানায় মাত্র দেড় বছর আগে সংসারের সচ্ছলতা ফিরাতে ৪ ভাইয়ের মধ্যে বড়ো ভাই জাকির ধার দেনা করে রাশিয়ায় যায়। সেখানে গিয়ে রাশিয়ার আমর এলাকার সিনাফেক্স কোম্পানিতে চাকরিতে যোগ দেয়। ওখান থেকে যে টাকা পাঠাতো তার থেকে মাত্র লাখ দুয়েক টাকা দেনা পরিশোধ হয়েছে। এখনো বিরাট ঋণে বোঝা তার পরিবারের কাঁধে।
তার উপর সংসারের খরচ কি ভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় তার পরিবারের সদস্যরা এমন অবস্থায় স্বজন ও পরিবারের সদস্যরা সরকারের সুদৃষ্টি কামনা করেন।
গত ২৫ আগস্ট ওই সিনাফেক্স কোম্পানির ওই কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্যান্যদের মধ্যে মারা যায় ভৈরবের জাকির।
বিবাহিত জীবনে তার ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।