Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরবে মুন্না বোম্বাই ফুড প্রোডাক্টসসহ দুই প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট ও শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করায় মুন্না মুম্বাই ফুড প্রোডাক্টস ও মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টসকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার ৮ সেপ্টেম্বর বিকালে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর ও উপজেলা কার্যালয়ের সমন্বয়ে শহরের লক্ষ্মীপুর ও পঞ্চবটি এলাকায় বিশেষ অভিযান পরিচালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শঙ্কর চন্দ্র পালসহ ভৈরব থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের চলমান খাদ্যের ভেজাল নির্মূলে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবে বিভিন্ন ফুড প্রোডাক্টস্ কারখানাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের লক্ষ্মীপুর এলাকার মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ১ লক্ষ টাকা ও পঞ্চবটি এলাকার মুন্না মুম্বাই ফুড প্রোডাক্টসকে নিয়মবহির্ভূত ভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ না করার অপরাধে ১ লক্ষ টাকাসহ মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, নিরাপদ খাদ্য আইনে অভিযান পরিচালনা করে মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টস মালিক আব্দুল্লাহ আল মাক্কুল মোল্লাকে ১ লক্ষ টাকা ও মুন্না৷ মোম্বাই ফুড প্রোডাক্টস মালিক ইমরান হোসেনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, ভেজাল খাদ্য মানব দেহের জন্য ক্ষতিকর। এই খাদ্য গুলোতে ক্যান্সারের উপাদানসহ বিভিন্ন নিষিদ্ধ উপাদান পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী বিভিন্ন ফুড কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host