Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

দূরবর্তী শিক্ষার্থীদের জন্য বাস চালু করলেন ভৈরব সরকারি মহিলা কলেজ

নিউজ ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বাস চালু করেছেন কিশোরগঞ্জের ভৈরব সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ। ১ সেপ্টেম্বর সোমবার বিকাল তিনটায় বঙ্গবন্ধু সরণি দ্বীন ইসলাম ট্রান্সপোর্টের সমানে বাস যাতায়াত কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকমণ্ডলীর সম্পাদক শামীম আহমেদ ও সমাজ কল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান বিএম ইলিয়াস কাঞ্চনসহ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকা ও দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ভৈরব বাজার জিহাদী মসজিদের খতিব মুফতি শফিকুল ইসলাম।
জানা যায়, কলেজে ১০ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য হোস্টেলও আছে। দূরদূরান্ত থেকে আসা অতিরিক্ত শিক্ষার্থীদের চাপে সবাইকে হোস্টেলে রাখা যায় না। দূরবর্তী শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য ভৈরব থেকে আগরপুর পর্যন্ত মেঘনা পরিবহন ও ভৈরব থেকে মরজাল পর্যন্ত ব্রহ্মপুত্র পরিবহণ নামে দুইটি বাস উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host