ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ ২ মাদককারবারীকে আটক করেছে পুলিশ ও জনতা। আজ ৩০ আগষ্ট রবিবার দুপুর বেলায় বাঞ্ছারামপুরের ফরদাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধীন মধ্যপাড়া এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে শামীম আহমেদ মোরশেদ ও একই এলাকার ফারুক মিয়ার ছেলে শামীম মিয়া।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, আজ দুপুর বেলায় উপজেলার ফরদাবাদ এলাকায় টহল ডিউটিকালে তথ্যের ভিত্তিতে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকারের পছনের ঢালার ভেতর থেকে ২৫ পোটলায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করে প্রাইভেটকার সহ ২ মাদককারবারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।