Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরবে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশকাল : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরবে ২ হাজার পিস ইয়াবাসহ আজাদ খান (৩৬) নামে মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। সে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন খানকার পাড়া গ্রামের আমজাদ খানের ছেলে। আজ ৩০ জুন রবিবার সকাল আনুমানিক সোয়া ১১ টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব শহরের সিলেট বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। সে ময়মনসিংহ গামী সাগরিকা নামীয় বাস (যার রেজি নম্বর ঢাকা মেট্ট্রো-ব ১২-৬০৮৪)এর যাত্রী ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টার সময় ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব দুর্জয় মোড়ের সিলেট বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় তথ্যের ভিত্তিতে ময়মনসিংহগামী সাগরিকা বাসটি পৌছলে আমরা বাসটিতে তল্লাশি করে আসামি আজাদ খান নামে যাত্রীকে তল্লাশি করে তার পড়িহিত প্যান্টের পকেট থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ জব্দ করি এবং তাকে আমাদের হেফাজতে নিই। এ ঘটনায় আসামি আজাদ খানের বিরুদ্ধে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host