ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজ দখল করে কতিপয় ব্যাবসয়ীরা বসিয়েছে নানান রকম পণ্যের দোকান। প্রায় অর্ধেক রাস্তাই চলে গেছে দোকানীদের দখলে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে অত্র অঞ্চলের মানুষ। বহুবার উপজেলা প্রশাসন অভিযান চালিয়েও দখলদারদের উচ্ছেদ করতে পারছে না। অভিযোগ উঠেছে, একটি রাজনৈতিক দলের ছত্রছায় তারা বারবার রাস্তা দখল করে দোকানপাট বসাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঞ্ছারামপুরের সদর ব্রিজ ও সংলগ্ন সড়কের দুই পাশে ফল, সবজি ও বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান বসেছে। রঙিন ছাতা টাঙিয়ে ব্রিজের উপরেই চলছে কেনাবেচা। ব্রিজের আংশিক জায়গা দোকানীদের অবৈধ দখলে চলে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। ফলে সাধারণ মানুষ, রিকশা, অটো ও মালবাহী গাড়ি চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পরছে ।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন বহুবার উচ্ছেদ অভিযান চালিয়ে দোকান উচ্ছেদ করলেও কোনো লাভ হচ্ছেনা। অভিযান শেষে আবারো তারা একই জায়গায় দোকান বসিয়ে দেয়।
একজন ভুক্তভোগী বলেন,ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে পারি না। ব্রিজে বাজার বসায় অসুস্থ রোগীদের হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে যায়।
সরু ব্রিজের উপর দোকান বসায় প্রতিদিন যানজট লেগে থাকে। গাড়ি ও মানুষ একসাথে চলাচল করায় যেকোনো সময় বড় দুর্ঘটনাও ঘটতে পারে।স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে মারাত্মক ভাবে।
বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয় না দেখে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ব্রিজ ও সড়ককে দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে এমনটাই প্রত্যাশা জনসাধ।
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসারের আল এমরান খাঁন সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা বিষয়টা দেখছি।আইনগতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব।