Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুরে জাঁকজমকপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবারনবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই প্রস্তুতি সভা হয়।

প্রস্তুতি সভায় যা সিদ্ধান্ত হলো:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণমানুষের দল হিসেবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

উপস্থিত ছিলেন
সভায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম মুসা,
পৌর বিএনপি সভাপতি ছালে মুছা , যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বক্তব্য রাখেন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা। নেতারা আগামী কর্মসূচি বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার নির্দেশ দেন।পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host