Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জে নদী পরিদর্শন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে ২৬ আগস্ট ২০২৬ নারায়ণগঞ্জে নদীর অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

পরিদর্শন দলে ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকি নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জনাব রাজীব আহসান,প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার,সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রতিনিধি দলটি নদীর উভয় পাড়ের ওয়াকওয়ে, নৌপথের ল্যান্ডিং স্টেশন, ওয়াটার বাস স্টেশন, সদরঘাট টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এসময় তারা নদীর সার্বিক অবস্থা, দূষণের মাত্রা এবং নৌ-চলাচলের সুবিধা-অসুবিধা নিয়ে সংশ্লিষ্টদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

বাঞ্ছারামপুরের সন্তান মন্ত্রী,
এই পরিদর্শনে নেতৃত্ব দেওয়া পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কৃতি সন্তান। বাঞ্ছারামপুর সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে তিনি বর্তমানে দেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

নিজ এলাকার বাইরেও তিনি দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখছেন। তার এই উদ্যোগে বাঞ্ছারামপুরবাসী গর্বিত।
পরিদর্শনকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন,
_”ঢাকার চারপাশের নদীগুলোকে বাঁচাতে হলে সমন্বিত পরিকল্পনা ও কঠোর ব্যবস্থাপনা দরকার। নদী দূষণমুক্ত হলে রাজধানীর পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। সরকার এ বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host