ময়মনসিংহে ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী মামুনুর রশিদ (৫৩) ও আলমগীর হোসেন (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মামুনুর রশিদ কোতয়ালী থানাধীন দিগারকান্দা শান্তিনগর এলাকার হোসনে আরার বাড়ির ভাড়াটিয়া মৃত রুকন উদ্দিনের ছেলে ও আলমগীর হোসেন একই থানাধীন কেওয়াটখালী এলাকার রিনা খানম পপি’র বাড়ির ভাড়াটিয়া মৃত আবুল কাশেমের ছেলে। ২৫ আগষ্ট বিকাল আনুমানিক চারটার সময় দিগারকান্দা শান্তিনগর এলাকা থেকে মামুনুর রশিদ ও আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ ওসি (দক্ষিণ) মুহাম্মাদ মাহবুবুল হক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) রফিকুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্স শহরের মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে কারবারী মামুনুর রশিদ (৫৩) ও আলমগীর হোসেন (৩৮) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ জব্দ করে তাদের গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা হতে পারে। ইতিপুর্বে আসামী মামুনুর রশিদ এর বিরুদ্ধে ৮ টি এবং আলমগীর হোসেন এর বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। ডিবি পুলিশের এই মাদকবিরোধী সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।