Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

হোগলাকান্দি প্রাথমিক বিদ্যালয় সড়কটি এখন যেন মরণ ফাদ : সাপের কামড়ে ১ জন নিহত।। আহত ১।। আতঙ্কে এলাকাবাসী।।

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Oplus_131072

বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কটি এখন এলাকাবাসীর কাছে মৃত্যুকূপ” নামে পরিচিত। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ সাপের কামড়ে ১ জন নিহত ও ১ জন আহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের জরাজীর্ণ সড়ক দিয়ে চলাচলের সময় বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু হয়। এছাড়াও আরও একজন আহত হয়েছেন। সড়কের দু’পাশে ঝোপঝাড় ও ময়লা-আবর্জনার স্তূপ থাকায় এখানে সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণীর উপদ্রব বেড়েছে।

এলাকাবাসীর অভিযোগ:
এলাকাবাসীর অভিযোগ,সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বর্ষা মৌসুমে কাদা-পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্কুলগামী শিশু, শিক্ষক ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

হোগলাকান্দি গ্রামের বাসিন্দা মোঃ রফিক মিয়া বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রী স্কুলে যায়। সাপের ভয়ে বাচ্চারা এখন স্কুলে যেতেও ভয় পাচ্ছে। দ্রুত সড়ক সংস্কার না হলে আরও বড় দুর্ঘটনা ঘটবে।”

একজন অভিভাবক বলেন, আমাদের কলিজা কাঁপে। কখন না জানি আমাদের বাচ্চার কিছু হয়ে যায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক টিপু সুলতান জানান, বৃষ্টি আসলে আমাদের অনেক অসুবিধা হয় আমাদের ছাত্রছাত্রী অনেক অসুবিধা হয়। অনেক ছাত্র রাস্তায় পড়ে যায়। আশা করি কথা শুনে লোক আমাদের স্কুলের রাস্তাটা নজরদারিতে রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host