ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মেধাবী কর্মকর্তা মোঃ আল এমরান খাঁন।
কুমিল্লার কৃতি সন্তান আল এমরান খাঁন প্রশাসনিক কাজে দক্ষতা ও জনবান্ধব নেতৃত্বের জন্য সুপরিচিত।
তিনি ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়ার কসবা,চাঁদপুরের মতলব উত্তর ও চাঁদপুর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ভূমি সেবা সহজীকরণ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
এরপর নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কাজ ও জনগণের পাশে থাকার কারণে তিনি সবার কাছে প্রিয় হয়ে ওঠেন।
বাঞ্ছারামপুরবাসীর প্রত্যাশা:
অভিজ্ঞতা, মেধা ও মানবিক গুণাবলী সম্পন্ন এই কর্মকর্তার আগমনে বাঞ্ছারামপুরের শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করছেন এলাকাবাসী।
বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, স্যার অত্যন্ত আন্তরিক ও কাজপাগল মানুষ। তার নেতৃত্বে বাঞ্ছারামপুর আরও এগিয়ে যাবে।”_
দায়িত্ব গ্রহণের পর মোঃ আল এমরান খাঁন বলেন,
“বাঞ্ছারামপুরের মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর, দুর্নীতিমুক্ত ও উন্নত বাঞ্ছারামপুর গড়তে চাই।”