Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

(( আগুনে পুড়ে গেছে ৫ টি বসত ঘর )) যে গ্রামে প্রাকৃতিক দুর্যোগ আর দুর্ঘটনার মোকাবেলা করে বাচতে হয় নিজেদের

জয়নাল আবেদীন রিটন
প্রকাশকাল : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন অবহেলিত একটি গ্রাম শ্যামপুর। এ গ্রামের মানুষদের বাচতে হয় প্রাকৃতিক দুর্যোগ আর দুর্ঘটনার সাথে নিজেদের লড়াই করে। উপজেলা সদরের সাথে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা না থাকায় গ্রামের বাহিরের লোকজনের কাছ থেকে বিপদ আপদে কোনো সহযোগিতা পাওয়ারও ব্যবস্থা নেই। অনাকাঙ্খিত একটি দুর্ঘটনার সাথে মোকাবেলা করতে হয়েছে নিজেদেরই।

গত মঙ্গলবার শ্যামপুর গ্রামে আগুনে পুড়ে গেছে ৫ টি বসত ঘর। রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস ঐ গ্রামে পৌছার কোনো ব্যবস্থা না থাকায় গ্রামের লোকজন মিলে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও আগুনে পুড়ে ক্ষতি হয়ে গেছে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বসত ঘর,মালামাল সহ নগত টাকা আর স্বর্ণালঙ্কার। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।

গ্রামবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টাার সময় শ্যামপুর মধ্যপাড়ায় রিয়াজ উদ্দিন মিয়া বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় দুই প্রবাসীর বসতঘরসহ একে একে পাঁচটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এসময় স্থানীয়দের প্রায় ৪ ঘন্টার চেষ্টায় বেলা সাড়ে ১২টার সময় আগুন নিয়ন্ত্রণে আনে। শ্যামপুর গ্রামটি শহর থেকে সড়কপথের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দ্রুত আগুন নেবানোর জন্য ফায়ার সার্ভিস সুবিধা নেয়া যায়নি। অগ্নিকাণ্ডে সৌদী প্রবাসী জিল্লু মিয়া ও তার ভাই দিলু মিয়ার প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ বসতঘর পুড়ে যায়। অপর দিকে মুক্তার মিয়ার বসতঘরে থাকা ২২ লক্ষ টাকা নগদসহ হিরণ মিয়া ও রবিন মিয়ার ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। তবে বেশ কিছু টাকা উদ্ধার করা গেলেও তা কোনো কাজে আসবেনা নোটগুলোর আংশিক অংশ আগুনে পুড়ে যাওয়ায়।

এ বিষয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, আমার বোনের শ্বশুর বাড়ি শ্যামপুর মধ্যপাড়ায়। অগ্নিকাণ্ডে আমার বোনের ঘরসহ পাঁচ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমার বোনের ঘরে ৫ ভরি ওজওনর স্বর্নালঙ্কার ও তার দেবরের ঘরে পাঁচ ভরি স্বর্ণালংকার ছিল। আমার বোনের ঘরে স্বর্ণ থাকায় সে অগ্নিকাণ্ডের সময় ঘরে যেতে চেষ্টা করলে তার হাতে আগুন লেগে দগ্ধ হয়। পরে তাকে শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডটি মুক্তার মিয়ার ঘরের সর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে। সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা নাই। তাই ফায়ার সার্ভিস সুবিধা নিতে পারিনি। পাঁচটি পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

এ বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আল আমিন বলেন, শ্যামপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন কোনো সংবাদ আমরা পাইনি। সংবাদ পেলে সড়ক পথে না হলেও নৌ পথে গিয়ে হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যেতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host