Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

বাঞ্ছারামপুরের মাহবুবুর রহমান মেমোরিয়াল হসপিটালে পুরুষ ডাক্তার দিয়ে মহিলাদের আল্ট্রাসনোগ্রাম করানোর অভিযোগ

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Oplus_131072

মহিলা রোগীদের আল্ট্রাসনোগ্রাম পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে – এমন অভিযোগে বাঞ্ছারামপুরের রূপসদী দক্ষিণ পাড়া মাহবুবুর রহমান মেমোরিয়াল হসপিটালের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও রোগীর আত্মীয়-স্বজনরা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্বত্র নিন্দার ঝড় উঠেছে।

ফেসবুক ব্যবহারকারী আপেল চাঁন তার পোস্টে লিখেন, _”রূপসদী দক্ষিণ পাড়া মাহবুবুর রহমান মেমোরিয়াল হসপিটাল মহিলাদের আল্ট্রাসনো করায় পুরুষ ডাক্তার। এই ব্যাপারে আপনাদের মতামত কি এটা কি ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন”

তার এই পোস্টের নিচে শত শত কমেন্ট পড়েছে। প্রায় সবাই এই বিষয়টিকে “১০০% ভুল” এবং “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন।

প্রবাসী বাদল লিখেন: _”অবশ্যই মহিলা ডাক্তার হলে ভাল হয়।”

কাজী সফর আলী বলেন,এটা ১০০% ভুল, কারণ সবার ঘরেই মা বোন আছে।”_

রাসেল বিন পাথার মন্তব্য করেন,”যদি ডাক্তারের কোন জেন্ডার হয়না তাও মহিলাদের জন্য মহিলা ডাক্তার আর মহিলা স্বাস্থ্যকর্মী দরকার।”

অনেকে ক্ষোভের সাথে “না” লিখে প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয়দের দাবি,ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের কারণে অনেক মহিলা রোগী লজ্জায় পুরুষ ডাক্তারের কাছে আল্ট্রাসনো করাতে চান না। ফলে তারা প্রয়োজনীয় চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন।

অন্যদিকে কেউ কেউ বলছেন, সারাদেশেই মহিলা আল্ট্রাসনোলজিস্টের সংকট রয়েছে। তবে রোগীর চাহিদা থাকলে হাসপাতাল কর্তৃপক্ষের উচিত বিকল্প ব্যবস্থা রাখা।

এ বিষয়ে জানতে মাহবুবুর রহমান মেমোরিয়াল হসপিটাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে
হাবিবুর রহমান জানান, বুধবারে আমাদের মহিলা ডাক্তার আছে।
সবাইকে বলবেন বুধবারে আসার জন্য। অনেক সময় জরুরী কাজের জন্য মহিলা ডাক্তার অন্য পপুলার হসপিটাল থাকে।

স্বাস্থ্য সচেতন মহল বলছেন, অবিলম্বে এই হাসপাতালে মহিলা ডাক্তার ও মহিলা টেকনিশিয়ান নিয়োগ দিয়ে রোগীদের সম্মান ও অধিকার নিশ্চিত করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host